বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

করোনায় আরও ৮৩ জনের মৃত‌্যু, শনাক্ত ২৬৯৭

করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ১০ হাজার ৯৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হলেন।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৬ লাখ ৫৩ হাজার ১৫১ বাংলাদেশি।

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৯৮ জনের মৃত্যু হয়েছিল করোনায়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: