রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম
টংগিবাড়ী উপজেলায় কাঠাদিয়া- শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা তৈরি করতে হবে- আখতার হোসেন এমপি এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব ক্ষমতার স্বার্থে সর্বনাশী মার্কিন চুক্তির বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধভাবে নীরব: আনু মুহাম্মদ বৃষ্টির দিনে মন কেন খিচুড়ি খিচুড়ি করে শিবিরের ম্যারাথনে থাকাদের ৯০% লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে: রাশেদ

দেশের বাজারে হুয়াওয়ের ওয়াই নাইন এস ফোন

দেশের বাজারে হাই-পারফরম্যানস ফিচারের নতুন স্মার্টফোন ওয়াই নাইন এস উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

রবিববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তারা এ ফোনের মোড়ক উন্মোচন করেন।

এর পাশাপাশি আরো চারটি প্রিমিয়াম স্মার্ট গ্যাজেট ওয়াচ জিটি-২ এর দুটি সংস্করণও উন্মোচন করেন তারা।

মঙ্গলবার থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে চলবে ১ ডিসেম্বর পর্যন্ত বলে জানিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।

৬.৫৯ ইঞ্চির ডিসপ্লের ফোনটিতে ফটোগ্রাফির জন্য রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ট্রিপল এআই ক্যামেরা কনফিগারেশন। প্রধান ক্যামেরাটি ছাড়াও আল্ট্রা ওয়াইড ও ডেপথ অব ফিল্ডের জন্য পেছনে থাকছে ৮ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা।

রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা।

এ ছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। রয়েছে ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবির রম। বাড়তি সুবিধার জন্য ৫১২ জিবির এক্সটারনাল এসডি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াই নাইন এস ফোনটি পাওয়া যাবে ২৯ হাজার ৯৯৯ টাকায়।

অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘হুয়াওয়ে বাংলাদেশের বাজারকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে হুয়াওয়ে ইকো-সিস্টেমের সব সেবার পণ্য নিয়ে আসা। তারই অংশ হিসেবে স্মার্টফোনের সঙ্গে চারটি প্রিমিয়াম অ্যাকসেসরিজ নিয়ে আসা হলো। আগামীতেও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি গ্রাহকদের জন্য সর্বাধুনিক সব প্রযুক্তি পণ্য আনা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, স্মার্ট টেকনোলজি (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলামসহ হুয়াওয়ের ও স্মার্ট টেকনোলজির কর্মকর্তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: