বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

বগুড়ার শেরপুরে ট্রাক-অটোরিক্সা সংর্ঘষে নিহত ২, আহত-৪

 আব্দুর রাজ্জাক বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংর্ঘষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯ টায় বগুড়া-ঢাকা মহাসড়ক সংলগ্ন উপজেলার মির্জাপুরের কাছে যমুনা পাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নীলা খাতুন(৩৫) শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী। ও অর্পিতা সাহা (২০) ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে। জানাগেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক দুর্ঘটনাস্থলে বিপরীতমুখি একটি সিএনজি চালিত অটোকিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রী নীলা খাতুন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় অর্পিতা সাহা মারা যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন ইসলাম বলেন,দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: