শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত গ্রেপ্তার

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী নগরীর ফিরোজাবাদ এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগ রাতে শাহমখদুম থানা পুলিশ বোয়লিয়া মডেল থানার ফিরোজাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম গৌতম কুমার সাহা। তিনি পাবনা জেলার বেড়া থানার নগরবাড়ি এলাকার মৃত গৌড় চন্দ্র সাহার ছেলে।

বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকায় বসবাস করতো।নগর েপুলিশৈ জানায়, গৌতম কুমার সাহার বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় আদালতের মামলায় ১ বছর কারাদণ্ড ও ৮০ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এরই প্রেক্ষিতে গতকাল (২৬ মে) দিবাগত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে, গৌতম বোয়লিয়া মডেল থানার ফিরোজাবাদ এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার একটি দল রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে গৌতমকে ফিরোজাবাদ থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: