বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

আজ থেকে আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু

নিউজ ডেস্ক :: আবারও সারা দেশে প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর এবং টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সারা দেশব্যাপী সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সারা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, সব জেলা সদর হাসপাতালসহ চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস হাসপাতাল ও সৈয়দপুর সদর হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে।’

ডা. শামসুল হক বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে বলেন, ‘ঢাকা শহরের মধ্যে আমরা পূর্বে ৪৮টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আটটি কেন্দ্রকে বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে পুরোদমে টিকাদান কার্যক্রম চালু করব।’

তিনি আরও বলেন, অগ্রাধিকার তালিকায় যাঁরা আছেন, বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং, ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একইসঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন এবং অন্যান্য অগ্রাধিকার কর্মীরারাও টিকা নিতে পারবেন। এ ছাড়া যাঁরা আগে নিবন্ধন করে টিকা নিতে পারেননি, তাঁরা নিতে পারবে।

নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না উল্লেখ করে ডা. শামসুল হক আরও বলেন, প্রবাসী শ্রমিকেরাও যদি নিবন্ধন ছাড়া টিকা কেন্দ্র এসে ভিড় জমান, কাউকে তাৎক্ষণিক নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে না।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: