বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

করোনা যুদ্ধে জয়ী হয়ে ১ চিকিৎসকসহ ঘরে ফিরলেন ৭ জন

 মাহমুদুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহ শৈলকুপায় ১ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৭ জনকে করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে। তারা সকলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএম এর সাধারন সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা সেল এর মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা।

গতকাল ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ ১৫ জনকে করোনা মুক্ত ঘোষানা করা হয়। ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত ৪৩ জনের করোনা সনাক্ত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: