বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

করোনা ভ্যাকসিনের ‘প্রথম ধাপে’ সফল যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না

 নিউজ ডেস্ক : করোনা ভ্যাকসিনের পরীক্ষায় প্রথম ধাপে সাফল্য পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না। তাদের ভ্যাকসিন ‘এমআরএনএ-১২৭৩’ মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এ বিশেষ ভ্যাকসিন আট জনের শরীরে পরীক্ষা করা হয়। তাঁরা সবাই করোনা মোকাবিলায় জয়ী হয়েছেন বলেই জানিয়েছে এ বায়োটেক কোম্পানি।

ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ ও যথেষ্ট সহনশীল বলেই দাবি মর্ডানার। এক বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে। প্রাকৃতিকভাবে যে সংক্রমণ হয় তার বিরুদ্ধে লড়তে সক্ষম এ ভ্যাকসিন। অন্তত প্রথম ধাপের পরীক্ষা তা প্রমাণ করেছে বলে জানিয়েছেন মডার্নার প্রধান চিকিৎসা কর্মকর্তা ট্যাল জাকস।

পরীক্ষাটি করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পক্ষ থেকে। এ ভ্যাকসিন পরীক্ষার জন্য মার্কিন সরকার খরচ করেছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। তবে এটা একেবারে প্রাথমিক স্তরের পরীক্ষা বলেও জানিয়েছে মডার্না। প্রথম পর্যায়ে যে পরীক্ষাটি হয়েছে তাতে ৪৫ জনের ওপর পরীক্ষা চালানো হয়। সে পরীক্ষার পুরো প্রতিবেদনটি যদিও এখনো সামনে আসেনি। মোট তিন দফায় পরীক্ষা হয়। তাতে ১৫ জনের দলে ভাগ করা হয় সবাইকে।

এরপর দ্বিতীয় দফার পরীক্ষায় আরো বেশি মানব শরীর ব্যবহার করা হবে। তবে তৃতীয় দফাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সে পরীক্ষায় সফল হতে পারেলেই মিলবে সম্পূর্ণ সাফল্য। যার দিকে এ মুহূর্তে চেয়ে রয়েছে গোটা দুনিয়া।

এ ছাড়া ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনের ফলে তাদের ফুসফুসে কোনো ভাইরাসের সংক্রমণ হয়নি। তবে আপাতত তৃতীয় ধাপ সাফল্যের সঙ্গে পার করার দিকেই মনস্থির করেছে মডার্না। যত তাড়াতাড়ি সম্ভব সে পথে এগোচ্ছে সংস্থা, জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: