রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

নারায়নগঞ্জের ফুড কারখানায় আগুনে শ্রমিক হত্যার বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি :: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (১০ জুলাই) সকালে বাসদ সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সামনে স্বাস্থ্য বিধি মেনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদের আহ্বায়ন কমরেড নব কুমার কর্মকার, ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার নেতা মোতাহার হোসেন, কবির আহমেদ প্রমূখ।

বক্তাগন বলেন করোনাকালিন লগডাউনের সময় নিরাপত্তাহীন অবস্থায় ফ্যাক্টরিতে তালাবন্ধ রেখে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যা যা কোনভাবেই মেনে নেয়া যায়না। ৫৫জন শ্রমিককে মর্মান্তিক ভাবেই হত্যার বিচার চেয়ে নেতৃবৃন্দ ঐ মালিকের শাস্তি দাবি করেন এবং সরকারের কারখানা পরিদর্শক কর্মকর্তা যে যথাযথ ভাবে দায়িত্ব পালন না করায় এই ঘটনা ঘটেছে সে জন্যে সেই কর্মকর্তার শাস্তি দাবি সহ ৫৫ জন শ্রমিক পরিবার কে ৪০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন।এবং আহতদের চিকিৎসা সহ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: