সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সম্পর্কে যা জানা গেলো ‘বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে’ ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

গ্রীষ্মের উচ্চ তাপমাত্রায় করোনা কমবে না : গবেষণা

 নিউজ ডেস্ক : গ্রীষ্মে উত্তর গোলার্ধে উচ্চ তামপাত্রা নতুন করোনাভাইরাসের সংক্রমণ রোধ বা কমাতে পারবে না। সোমবার সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে গত কয়েক মাসে ভাইরাসটির সঙ্গে আবহাওয়ার সম্পর্ক বিচার করে বেশকিছু গবেষণা হয়েছে। অনেক গবেষণায় বলা হয়েছে, তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণের গতি ধীর হয়ে যায়।

তবে এ সবগুলো গবেষণারই প্রাথমিক পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। নতুন করোনাভাইরাসের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক প্রকৃত অর্থে যে কী তা এখনও শতভাগ নিশ্চিত নন কোনো বিজ্ঞানী।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণা সে সম্পর্ক একেবারে বাতিল করে দিচ্ছে না। তবে তারা বলেছেন, সে সম্পর্ক একেবারেই ‘সামান্য’। তাদের গবেষণায় বলা হয়েছে, কার্যকর পদক্ষেপ না নিলে আর্দ্র আবহাওয়াতেও ব্যাপক হারে নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিতে পারে। এমনকি গ্রীষ্মের উত্তপ্ত আবহাওয়া মহামারি রুখতে সক্ষম নয়।

আবহাওয়া, বিশেষ করে শীতকাল ফ্লু বা করোনাভাইরাস সংক্রমণে ভ’মিকা রাখে। তবে গবেষকরা লিখেছেন, এই সংক্রমণ কতটা মারাত্মক হবে তা নির্ভর করে একটি জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর।

প্রিন্সটন এনভায়রনমেন্টাল ইনস্টিটিউটের গবেষক র‌্যাশেল বাকের বলেন, ব্রাজিল, ইকুয়েডর বা অস্ট্রেলিয়ার মতো গ্রীষ্মপ্রধান দেশে গরম আবহাওয়া করোনাভাইরাসের মহামারি ঠেকাতে পারেনি। শক্ত পদক্ষেপ বা টিকা ছাড়া নতুন করোনাভাইরাস রোধ করা সম্ভব নাও হতে পারে।

গবেষণা পত্রটির সহ-লেখক অধ্যাপক ব্রায়ান গ্রেনফেল বলেছেন, আপাতত যা মনে হচ্ছে তাতে ঋতুভিত্তিক (সিজনাল) ভাইরাসের সঙ্গে নতুন করোনাভাইরাসের মিল রয়েছে। যদি তাই হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটি স্থায়ী শীতকালীন ভাইরাসে পরিণত হতে যাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: