রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

সিরাজগঞ্জে জমে উঠেছে অনলাইনে কোরবানির পশু কেনাবেচা

সিরাজগঞ্জ প্রতিনিধি :: লকডাউনে উপজেলার পশুর হাটগুলো বন্ধ থাকার কারনে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে কোরবানির পশু ক্রয় বিক্রয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার পশু ব্যাপারিরা। মঙ্গলবার (১৩ জুলাই) ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের পশু ব্যাবসায়ী আলমগীর হোসেন বলেন, কঠোর লকডাউনের কারনে পশু ক্রয়-বিক্রয়ের হাটগুলো প্রশাসনের উদ্যোগে বন্ধ থাকায় অনলাইন ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্যের মাধ্যমে আমরা পশুর মালিকদের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন বয়সের পশু ক্রয়-বিক্রয় করছি।

এদিকে উপজেলার মিরেড় দেউলমূড়া ছয়আনী গ্রামের মো. আব্দুর রশিদ সরকার বলেন, লকডাউনের কারণে পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলো বন্ধ থাকার কারনে আমরা আমাদের পালিত গরুগুলো নিয়ে চিন্তায় আছি। ইতিমধ্যেই আমার মতো অনেকেই এখন গরুর ছবি তুলে যোগাযোগ মাধ্যম অনলাইন ও পত্রিকায় পশুর ওজন, কালার ঠিকানা মোবাইল নম্বর লিখে ছেড়ে দিচ্ছে। অনেকে আবার ব্যাপারি ডেকে এনে দর-দাম করে বিক্রি করছেন।

কেউ কেউ বলছেন, সঠিক সময়ে গরু বিক্রি করতে না পারলে গো-খাদ্যোর দাম বেশি হওয়ায় অনেক লোকশানও গুনতে হবে। উপজেলার কালিয়াবীল গ্রামের মো. পশু মালিক এয়ার আলী বলেন, লকডাউনের কারনে আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে তার পরও সবকিছুর সাথে তাল মিলিয়েই চলতে হচ্ছে আমাদের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: