শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

তামিমের যে আবদার মেটালেন কোহলি

 নিউজ ডেস্ক : প্রায় প্রতিদিনই নতুন অতিথি নিয়ে হাজির হন তারকা ওপেনার তামিম ইকবাল। গতকাল সোমবার তামিম সবচেয়ে বড় চমক দেখান, লাইভে নিয়ে আসেন এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে। দুজনের আলোচনায় হাসি-ঠাট্টার চেয়ে ক্রিকেটীয় বিষয় বেশি উঠে এসেছে।

কোহলির অনুশীলনের প্রক্রিয়া নিয়ে আগ্রহ থাকে সব ক্রিকেটারেরই। তামিমও সেই গল্প শোনার জন্য আবদার করলেন কোহলির কাছে। ভারতীয় অধিনায়কও রেখেছেন বাংলাদেশ অধিনায়কের আবদার। শুনিয়েছেন নিজের প্রস্তুত থাকার গল্প।

কোহলি বলেন, ‘প্রস্তুতি আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। কেবল ফিটনেসের ধরন ও খাদ্যাভ্যাস আমার একইরকম থাকে। এই দুটি ব্যাপারে ধারাবাহিকতা থাকতে হবে। কারণ, শরীর যদি ভালো অবস্থায় থাকে, মানসিকতা যদি ভালো থাকে, শরীরে জড়তা না থাকে, তাহলে প্রতিবারই মাঠে সেরা অবস্থায় নামা যায়।’

ভারতীয় অধিনায়ক জানালেন আত্মবিশ্বাসে ঘাটতি থাকলে আরো বেশি ব্যাট করতে ইচ্ছা করে ভারতীয় তারকার, ‘ব্যাটিয়ের ক্ষেত্রে যখন আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, তখন আরও বেশি ব্যাটিং করতে ইচ্ছে করে। যতক্ষণ না নিখুঁত ব্যাটিং সেশন হয়, ততক্ষণ পর্যন্ত ব্যাটিং করে যেতেই ইচ্ছে হয়। ওইটুকু হয়ে যাওয়ার পর নেটে ৭-৮ মিনিটের বেশি কাটাই না। মিনিট দশেক থ্রো ডাউনে ব্যাটিং করি। এরপর চলে যাই।’

কোহলি আরো বলেন, ‘ভালো ব্যাটিং করতে থাকলে তা বেশি করলেও সমস্যা। কারণ তখন আত্মবিশ্বাস বেশি হয়ে যায়, সব শটই ব্যাটে লাগতে থাকে, মনে হয় যে সব শটই খেলতে পারব। তখন উল্টো হতে থাকে। বডি শেইপ খারাপ হয়, কিছু শট লাগে না, হতাশা আসতে থাকে, এতক্ষণ ধরে যেভাবে নিজেকে গড়ে তুলেছিলাম, সব এক মুহূর্তেই শেষ হয়ে যায়। ব্যাটসম্যানদের তাই সেই সচেতনতা থাকা জরুরি।’

মাঠের বাইরের প্রস্তুতিও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতীয় অধিনায়ক, ‘আমার মনে হয়, মানসিক প্রস্তুতির জন্য মাঠের বাইরের ব্যাপারও খুব গুরুত্বপূর্ণ। সফরে গেলে একটু হাঁটতে যাওয়া, ঘুরে-বেড়ানো এসব দরকার। সবসময়ই একই ঘোরে থাকা যাবে না।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: