রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

জয়পুরহাট রাস্তার দু’পাশে রশি ধরে ডাকাতির প্রস্তুতি সময় আটক-৫ জন

জয়পুরহাট প্রতিনিধি :: ১৭ জুলাই, ২১ জয়পুরহাটে রাস্তার দু’পাশে রশি ধরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও একটি অ্যাম্বুলেন্সসহ ডাকাত দলের পাঁচজন সদস্যদের আটক করেছে পুলিশ। শুক্রবার সাড়ে ১১টার দিকে সদরের জামালপুর ইউনিয়নের দাদড়া পাকারমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাট সদরের হাড়াইল এলাকার মন্টু হোসেনের ছেলে আবির হাসান (২৬), সোটাহার উত্তরপাড়া এলাকার আ. আলিমের ছেলে রনি আকরাম (২৭), হানাইল বম্বু এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো.নয়ন (২৯), হাড়াইল বাবুপাড়া এলাকার বকুল মিয়ার ছেলে খুশিবুজ্জামান খুশিব (২৪) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার ছোট মানুষ মোড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে হাবিবুর রহমান (২৭)। সে জয়পুরহাট শহরের আরাফাত নগর এলাকায় বসবাস করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, ডাকাত সদস্যরা দুভাগে বিভক্ত হয়ে রাস্তার দু’পাশে রশি ধরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করলে এককিলোমিটার ধাওয়া করে পাঁচজনকে আটক করা হয়। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: