শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

রাতে স্বামী বাড়ি না থাকায় গৃহবধূকে ধর্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্বামী ও শ্বশুর না থাকার সুযোগে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ আগস্ট) রাত ১০টায় তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। এর আগে রোববার (৮ আগস্ট) রাতে উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি লামাশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল হক।

ভুক্তভোগীর স্বামী জানান, রোববার (৮ আগস্ট) মধ্যরাতে আমার স্ত্রী প্রকৃতির ডাকে বাইরে গেলে ফেরার সময় উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মাদকাসক্ত মঞ্জুরুল হক (৪৬) তার সঙ্গে থাকা অপর দুই সহযোগীর সহায়তায় আমার স্ত্রীকে মুখ চেপে ধরে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে এ ঘটনাটি রাতেই আমার স্ত্রী মুঠোফোনে আমাকে ও তাৎক্ষণিকভাবে পাড়া প্রতিবেশীদের জানান।

ভুক্তভোগীর স্বামী আরও জানান, ঘটনার রাতে আমি ও আমার বাবা বাড়ির বাইরে থাকায় ফাঁকা বাড়ি পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে মঞ্জুরুল তার সহযোগীদের নিয়ে ঘটনাটি ঘটিয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিএম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: