রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাটে ভগ্নীপতির বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ভগ্নীপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) দুপুরে তাকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৮ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচৈতন্য এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. জুয়েল হোসেন (৩২) এর সঙ্গে প্রায় ১০ বছর পূর্বে পার্শ্ববর্তী উপজেলা সাপাহারের সারলী নামক এলাকার ফেরদৌস আলীর মেয়ে মোসা. ফরিদা পারভীনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। গত শনিবার জুয়েল শ্যালিকা সাহিদা খাতুনকে কৌশলে নিজ বাড়িতে এনে ধর্ষণ করেন। ভুক্তভোগী নারী স্বামী পরিত্যক্তা এবং জয়পুরহাট জেলার একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। পরে সাহিদা খাতুন নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল গনি আরটিভি নিউজকে জানান, আসামিকে গ্রেপ্তার করে নওগাঁ জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা শেষে মায়ের কাছে পাঠানো হয়েছে।
জিএম/পি