বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী মুক্তিযাদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপলক্ষে মিষ্টি ও ফল পাঠান।

প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রোটোকল কর্মকর্তা এস এম খুরশিদ উল আলম ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর কর্মকর্তারা করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তোরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

মুক্তিযাদ্ধাদের পক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: