মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

নোয়াখালী বেগমগঞ্জে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ-৪

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জ আমানুল্লাপুরে আওয়ামীলীগের আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ৪ জন।

স্থানীয়দের ভাষ্য , ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পালোয়ান পুলের দিকে রোগী দেখতে গেলে সেক্রেটারি খোকনের গ্রুপ তার উপর অতর্কিত হামলা চালায় এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

গুলিবিদ্ধরা হলো রুবেল,পারভেজ পলাশ ও হৃদয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল সহ বিভিন্ন দোকানপাট ভাঙচুর করলে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বেগমগঞ্জ অফিসার ইনচার্জ হারুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারি দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: