মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

সাবেক সাংসদ এম এ মতিন আর নেই

নিউজ ডেস্ক : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

এম এ মতিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের প্রয়াত জুনাব আলী মুন্সীর ছেলে। এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এর আগে বার্ধক্যজনিত কারণে দুমাস ধরে অসুস্থ ছিলেন এম এ মতিন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের কাছে মতিন স্যার হিসেবে খ্যাত এম এ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদীয় আসন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে চারবার প্রতিনিধিত্ব করেছেন।

এ ছাড়া এম এ মতিন উপজেলা চেয়ারম্যান ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে শিক্ষকতা করেছেন, বর্তমানে যেটি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: