শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার নির্বাচিত নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া

নওগাঁ জেলা প্রতিনিধি :: রাজশাহী রেঞ্জ পুলিশের সেপ্টেম্বর/২১ মাসের সার্বিক পারফরম্যান্স বিবেচনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁ জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম।

বিভিন্ন অপরাধমূলক ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রম সহ বিভিন্ন ক্যাটাগরীতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য সেপ্টেম্বর/২১ মাসের নওগাঁ জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (১১ অক্টোবর) রাজশাহী রেঞ্জের ডিআইজি রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন ক্যাটাগরীতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য সেপ্টেম্বর/২১ মাসের নওগাঁ জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি, মোঃ আবদুল বাতেন, বিপিএম, পিপিএম।

অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি, মোঃ আবদুল বাতেন, বিপিএম, পিপিএম সকল ইউনিট সমূহের আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় রাজশাহী অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: