শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

নওগাঁয় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২১ পালিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস এবং সিপিপি ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ কামরুল আহসান।

নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলীমা আকতার, জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ- সহকারী পরিচালক এ কে এম মোরশেদ বক্তব্য রাখেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “মুজিব বর্ষের প্রতিশ্রæতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি”।

পরে ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর চৌকস দল জিলা স্কুল মাঠে বিভিন্নভাবে অগ্নিকান্ড নির্বাপন এবং অগ্নিকান্ডে আটকাপড়া ও দূর্ঘটনা কবলিত ব্যক্তিদের উদ্ধারের কলা কৌশল ও চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ সমূহের মহড়া প্রদর্শন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: