বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম
হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প

সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়ালী ২০৯৩৮ আসামির জামিন

নিউজ ডেস্ক : সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারা দেশে অধস্তন আদালতে বিগত ১০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি শেষে ২০ হাজার ৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।

তিনি জানান, সারাদেশে অধস্তন আদালতে গত ১০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে ৩৩ হাজার ২৮৭ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে শুনানি শেষে ২০৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

সে অনুযায়ী এরপর থেকে দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়ালী জামিন আবেদনের শুনানি শুরু হয়।

সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, গত ১২ মে থেকে গত ২০ মে পর্যন্ত দেশে শিশু উন্নয়ন কেন্দ্রসমুহ থেকে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মোট ২৪৭ জন শিশুর জামিন হয়েছে। জামিন শেষে তাদেরকে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: