বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম
দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

করোনাকালে সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের মত দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারের সোয়া ছয় কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে প্রায় এক লাখ ৯২ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ৪৮৮টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৬ কোটি ২৩ লাক্ষ ১৪ হাজার ৪০৯ জন।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১১০ কোটি টাকা । এর মধ্যে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৮৬ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে প্রায় ৭৫ কোটি ৭১ লাখ ১৮ হাজার টাকা। এতে উপকারভোগীর পরিবার সংখ্যা ৮৪ লাখ ০৭ হাজার ১০৭ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৭৯ জন । শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২৩ কোটি ৯৪ লাক্ষ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে প্রায় ১৯ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকা । এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ১০ হাজার ২৫১ টি এবং লোক সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২০০ জন ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: