রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে ঘনীভূত করতে পারে

নিউজ ডেস্ক : স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে ঘনীভূত করতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

কিছু কিছু গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকারি নির্দেশনা অমান্যকারী এ সকল পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও মন্ত্রী জানান।

মন্ত্রী আজ সকালে নিজ বাসভবন হতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন।

তিনি বলেন, অভিন্ন শত্রু করোনা বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ প্রয়াসই সংকট সমাধানের মূলশক্তি। মন্ত্রী সরকারের সমালোচনাকে প্রতিদিনের রুটিনে পরিণত না করে জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান।

ভিডিও কনফারেন্সে মন্ত্রী, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকৌশলীদের সড়ক-মহাসড়ক নির্মাণ ও সংস্কারকাজে গুণগতমান বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে জনগণের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে বর্ষা শুরুর আগে চলমান সড়ক সংস্কার কাজ শেষ করার পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের যথাসময়ে বেতন পরিশোধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: