শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাক’র প্রচার অভিযান ও মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি :: ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ শ্লোগানকে সামনে রেখে এক পক্ষকাল ব্যাপি প্রচার অভিযান আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (০৮ডিসেম্বর) বিকালে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী পুকুরপাড় গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে হাজী জমিন উদ্দিনের এর সভাপতিত্বে উল্লাপাড়া উপজেলা ব্র্যাক এসোসিয়েট অফিসার (সেলপ) শাহনাজ পারভীন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা এ সময় তিনি বলেন,

নারী নির্যাতন কি ভাবে বন্ধ করা যায় সরকার কি করছে এবং ব্র্যাক কি করছে তা আপনারা সবাই জানেন মোটামুটি। নারী নির্যাতনের কেন্দ্র বিন্দু কিন্তু নারীরা। নারী নির্যাতন শুধু পুরুষ দ্বারা হয় তা না, নারী দ্বারাও হয়। আমাদের ছেলে মেয়ে বৈষম্য দূর করতে হবে। নারীদেরও সোচ্চার হতে হবে। সমাজের মেয়েদের অবস্থান ধিরে ধিরে উন্নত হচ্ছে। কেন মেয়েরা নির্যাতন হয়। ব্র্যাক নারী নির্যাতন রোদে যথেষ্ট চেষ্টা করছে। এই ব্র্যাক এনজিও সংগঠন দ্ররিদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন বিষয় নিয়ে কাজ করছে। বে-সরকারী এনজিও সংগঠন ব্র্যাক নারী, শিশু নির্যাতন সহ দ্ররিদ মানুষকে বিভিন্ন ভাবে আইনের সহায়তা দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, তিনি নারীদের প্রতি সহিংসতা বন্ধে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সকল নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার উৎসাহ প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের ব্র্যাক সমন্বয়ক রইসউদ্দিন, পূর্ণিমাগাঁতী ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবু মুসা, পল্লী সমাজের সভা প্রধান মনোয়ারা খাতুন প্রমুখ। ব্র্যাক এসোসিয়েট অফিসার (সেলপ) শাহনাজ পারভীন তিনি বক্তব্যে প্রোগ্রামটি আয়োজনের লক্ষ্য ও উদ্দেশাবলী তুলে ধরেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: