বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

বান্দরবানে ইয়াবা সহ আটক ১

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে মাদকদ্রব্য ইয়াবা সহ ১ মহিলাকে আটক করেছিল মাদকদ্রব্য অধিদপ্তর বান্দরবান।পরে মূল মাদক ব্যাবসায়ীকে মাদক মামলায় চালান দেয়া হয়।

রবিবার(৯ জানুয়ারী) সকাল ৭টায় বান্দরবান জেলা সদরের লাল মিয়ার চর এলাকা হতে আটককৃত মহিলাকে ছেড়ে দিয়ে তার স্বামী ফরিদকে সে মাদক মামলায় চালান দেওয়া হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ত্রীহুইল মাহেন্দ্রা গাড়িতে কয়েক জন লোক সিভিল পোষাকে আসে।পরে ফরিদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করে অবৈধ কিছু আছে কিনা।পরে স্থানীয়দের উপস্থিতিতে ঘর তল্লাশি করে সিগেরেটের কাটুনের মত ১টি প্যাকেট উদ্ধার করে।তাতে নাকি মাদক দ্রব্য ইয়াবা আছে।তখন ফরিদকে না পেয়ে তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়। এলাকার কয়েক জনের কাছ থেকে স্বাক্ষিও নেওয়া হয়।

বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রবিউল জানান,সকালে লাল মিয়ার চর এলাকায় ফরিদের ঘরে অভিযান পরিচালনা করে এ্যাম্ফিটামিন মিশ্রিত ১৫০ পিস ইয়াবা উদ্ধার করি।আমাদের উপস্থিতি টের পেয়ে ফরিদ পালিয়ে যায়।অবৈধ ভাবে মাদকদ্রব্য (ইয়াবা) হেফাজতে রাখার দ্বায়ে তার স্ত্রীকে আটক করে নিয়ে আসি।পরে মূল আসামী মাদক কারবারি ফরিদ সেচ্চায় ধরা দেওয়ায় তার নিরপরাধ স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন রাত সাড়ে ৮ টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তর হতে ১শত ৫০ পিস ইয়াবা সহ ফরিদুল আলম(৪৬) পিতা মৃত এরশাদ আলী সাং লাল মিয়া চর,বান্দরবান নামে এক ব্যাক্তিকে সোপর্দ করেছে। এনিয়ে মামলা পক্রিয়াধীন আছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: