মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু

সোহেল রানা, জেলা নওগাঁ, প্রতিনিধি : নওগাঁয় নতুন করে করোনা ভাইরাসে মোস্তাফিজুর রহমান (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ জন। মোস্তাফিজুর রহমান শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১১১ জন। বৃহস্পতিবার ১১ জুন সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোস্তাফিজুর রহমান ঢাকায় মগবাজারে ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। শরীরে জর ও গলাব্যাথাসহ করোনার উপসর্গ নিয়ে গত ৫ জুন নওগাঁয় বাসায় আসেন। করোনার নমুনা হাসপাতালে দিয়ে তার বাসাতেই কোয়ারাইনটেনে ছিলেন।

গত ৮ তারিখে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে। নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত রাত ১টায় নওগাঁ জেলা প্রশাসন কেন্দ্রীয় কবর স্থানে ইসলামিক ফাউন্ডেশানের মাধ্যমে সরকারী ভাবে দাফন করা হয়। এদিকে ইসলামী ব্যাংক নওগাঁ শাখায় কয়েকজন অফিসারের করোনা হওয়ায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখা এবং আক্রান্ত কর্মকর্তাদের বাসভবন লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।

এ পর্যন্ত সর্বমােট কোয়ারেনটাইনে নেয়া হয় ৮ হাজার ৬১১ জনকে এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ৩০৭ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৩০৪ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: