মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

নরসিংদীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

মোঃরাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ১২ বোতল ফেন্সিডিলসহ মোঃ নাদিম মিয়া (৩০) একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিম পশ্চিম ভেলানগর ভেলানগর মহল্লার মৃত দুলু মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।

এসময় ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন পিক আপ স্ট্যান্ড হতে মাদক ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার ও তার দখল হতে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত নাদিমের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: