শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব

সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ মো: বুদ্দু খান (৩৭) নামে এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র একটি অভিযানিক দল।

বুধবার রাত আটটার দিকে উপজেলার কাঠেরপুল এলাকায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। গ্রেফতারকৃত বুদ্দু খান সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার আ: রহমানের ছেলে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর মো: রিফাত বিন আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় অফিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিলসহ বুদ্দু খান নামে এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করে র‌্যাব-১২’র একটি অভিযানিক দল তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: