শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে সিরাজগঞ্জে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি :: বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের স্বসন্মানে মুক্তির দাবিতে ও হৃদয় মন্ডলকে ফাঁসানোর জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে চৌরাস্তা বাসদ কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের গনহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি রিপন করিম, ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মোছামত তাসমেরী ও মিম খাতুন।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তিরা ধর্মের নামে অপবাদ দিয়ে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডল কে ফাঁসাতে তাকে কারাগারে আটক করা হয়েছে। অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তি চাই ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: