রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রীনগরে করোনায় নতুন করে আরো ৫ জন সনাক্ত;মোট আক্রান্ত ১৬৩

এম, এ কাইয়ুম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে নতুন করে আরো ৫ জনের মধ্যে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ। এ নিয়ে শ্রীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৬০ জন। এর আগে করোনা উপসর্গ নিয়ে উপজেলার মাইজপাড়ার ৬০ বছরের ১ জন বৃদ্ধ ও উত্তর কোলাপাড়ার ৯০ বছরের ১ জন বৃদ্ধ মোট দুই বৃদ্ধ মারা যাওয়ার পরে তাদের কোভিট-১৯ রিপোর্টে পজেটিভ আসে। এছাড়াও গত ১৫ জুন বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় উপসর্গ নিয়ে ইউসুফ ফকির (৫৫) নামে ১ ব্যক্তি মারা গেছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়।

শ্রীনগরে নতুন করে সনাক্ত ৫ জনের মধ্যে ভাগ্যকুলের মান্দ্রায় নারী (৬৩), উপজেলা স্টাফ কোয়াটারে ১ জন পুরুষ (৩৭), স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএসসি ১ জন পুরুষ (২৬), শ্রীনগরে ১ জন পুরুষ (৩৬) ও উত্তর কোলা পাড়ার ১ জন বৃদ্ধ (৯০)।

শ্রীনগর উপজেলায় এর আগে আক্রান্ত ১৫৮ জনের মধ্যে পাটাভোগ ইউনিয়নের ১২ জন, ষোলঘর ইউনিয়নে ১৫ জন, শ্রীনগর ইউনিয়নে ৩৫ জন, তন্তর ইউনিয়নে ২ জন, রাঢ়িখাল ইউনিয়নে ১৮ জন, আটপাড়া ইউনিয়নে ১৩ জন, ভাগ্যকুল ইউনিয়নে ৬ জন, কোলাপাড়া ইউনিয়নে ১৮ জন, বাড়ৈখালী ইউনিয়নে ৮ জন, শ্যামসিদ্ধি ইউনিয়নে ২ জন, বাঘড়া ইউনিয়নে ১ জন, বীরতারা ইউনিয়নে ১ জন ও ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, শ্রীনগর থানার ২ জন পুলিশ, র‌্যাবের ১ জন সদস্য, ১ জন নার্স, ৫ জন কর্মী ও এক কর্মীর শিশু, অপর ১ জন নারী কর্মীর মেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের রাধুনী ও তার মেয়ে, পল্লী বিদ্যুৎ সমিতির ৬ জন কর্মী ও ব্যাংকের ৫ কর্মকর্তা, ব্র্যাকের ১ জন স্বাস্থ্যকর্মী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: