বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

বিকেলে পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত আর সন্ধ্যায় মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : করোনায় আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টা পর মারা গেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা খোকন চন্দ্র দাস (৬৩)। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। চেয়ারম্যানঘাটে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন, হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয় খোকন চন্দ্র দাস। পরবর্তীতে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। এরমধ্যে বুধবার বিকালে খোকনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই ইউনিটে তার মৃত্যু হয়।

এছাড়াও করোনা উপসর্গে আইসোলেশন ইউনিটে মারা গেছেন সুবর্ণচরের আরও এক ব্যক্তি (৭৫) ও বেগমগঞ্জের এক নারী (৬৫)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: