মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত গৃহবধূ সানজিদা আক্তার পিয়সী (২৫), উপজেলার চরপাবর্ততী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন মন্ত্রী বাড়ির আনোয়ার হোসেন’র স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিল।

রোববার (২১ জুন) দুপুরের দিকে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, অভাবের তাড়নায় স্বামীর ওপর অভিমান করে রোববার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে বাবার বাড়ির পুকুর ঘাটে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: