মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

করোনার চিকিৎসা না দিতে পারলে ক্ষমতা ছেড়ে দিন: বাম জোট

নিউজ ডেস্ক : করোনা দুর্যোগে আপদকালীন বাজেট প্রণয়ন ও স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ ভাগ বরাদ্দ প্রদানের দাবি জনিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্দশা ও অনিয়ম-অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে নেতারা বলেছেন, সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং করোনা ও নন করোনা রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জীবন ও খাদ্য নিরাপত্তা দিতে না পারলে সরকারে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিতে হবে। দেশবাসী আর একজন মানুষেরও বিনা চিকিৎসায় মৃত্যু দেখতে চায় না।

রোববার করোনা মোকাবিলায় বাম গণতান্ত্রিক জোট ঘোষিত ১১ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন।

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে সচিবালয়ের সামনে পুুলিশি বাঁধার মুখে পড়ে। সেখানেই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সাজ্জাদ জহির চন্দন, জোনায়েদ সাকি, মানস নন্দী, আকবর খান, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম সবুজ, হামিদুল হক প্রমুখ।

নেতারা স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ ভাগ বরাদ্দ, প্রত্যেক জেলা-উপজেলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপন, দিনে কমপক্ষে ৫০ হাজার পরীক্ষা করা, ফিল্ড হাসপাতাল নির্মাণ এবং ডাক্তার, নার্সসহ ফ্রন্ট লাইনারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করাসহ বাম জোটের ১১ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: