মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম
আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্পর্ক কতটা ইতিবাচক হওয়া উচিত, ভারতকে ভাবতে হবে: পানি সম্পদমন্ত্রী আগের সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময়

বিহার ও উত্তরপ্রদেশে বজ্রপাতে ১০৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : ভারতের বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যে বৃহস্পতিবার বজ্রপাতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহারে ৮৩ জনের ও উত্তরপ্রদেশে ২৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় এই দুই রাজ্যে আরও বজ্রপাত হতে পারে। এ অবস্থায় লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

বিহারে মোট ২৩টি জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজ্যের উত্তরাঞ্চলের গোপালগঞ্জ জেলাতেই প্রাণহানি সবচেয়ে বেশি, ১৩ জন। অন্য জেলাগুলোর মধ্যে মধুবানিতে ৮ জন, সিওয়ান ও ভাগলপুরে ৬ জন করে এবং পূর্ব চাম্পারান, দরভাঙ্গা, ভাগলপুর ও বাঙ্কাতে পাঁচজন করে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

উত্তরপ্রদেশের দেওরিয়ায় বজ্রপাতে প্রাণহানি হয়েছে সবচেয়ে বেশি, ৯ জন। অন্য জেলাগুলোর মধ্যে প্রয়োগরাজে ৬ জন, আমবেদকরনগরে ৩ জন ও বারাবানকিতে ২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়।

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে বজ্রপাতে মৃত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বজ্রপাতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেছেন, এই দুই রাজ্যের সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানে কাজ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: