শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

রাজশাহী ইউসুফপুর ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে রোহিঙ্গা অনুপ্রবেশ মাদকের কুফল, জঙ্গী সচেতনা,সীমান্ত অপরাধ ও সীমান্ত এলাকার আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বুধবার বিকেলে সারে ৪টা ৩০ টায় ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নায়েব সুবেদার কোম্পানি কমান্ডার এ,বি,এম মহিউদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় কোম্পানি কমান্ডার বলেন, বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী অনুপ্রবেশ করছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকবে হবে। কেউ যেন বর্ডার এলাকা দিয়ে দেশে প্রবেশ করতে না পারে।

অপরিচিত কেউ ঘোরাঘুরি করলে আমাদের দেওয়া নাম্বার অথবা সরাসরি কোম্পানির কমান্ডার অফিসে জানানোর জন্য অনুরোধ করছি।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউসুফপুর ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব মোখলেসুর রহমান ও নায়েক সফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তাক আহমেদ, ও ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য লুৎফর রহমান এবং ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা বেগম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: