মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

আপনি কি নিরামিষ খান, বাড়ছে স্ট্রোকের সম্ভাবনা

র্তমানে অনেকের মধ্যেই নিরামিষ খাওয়ার প্রবণতা বেড়েছে। কেউ কেউ পরিবেশের ভারসাম্যের কথা চিন্তা করে পশু হত্যা না করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ কেউ শরীর-স্বাস্থ্যের কথা চিন্তা করে মাছ -মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, নিরামিষ খাওয়া মোটেই খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। বরং এতে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে।
এত দিন যেমন মনে করা হত নিরামিষ বা ভেগান ডায়েটে হৃদযন্ত্র ভাল রাখতে সবচেয়ে কার্যকারী। মাংস খেলে বরং হার্টের ক্ষতি হতে পারে। কিন্তু সম্প্রতি একটি গবেষণা করে জানা গেছে যে এর পুরোটা সত্যি নয়।

এই গবেষণা বলছে, নিরামিষ খাবার খেলে হার্টের অসুখের সম্ভাবনা কমতে পারে, কিন্তু বেড়ে যায় স্ট্রোকের সম্ভাবনা। দেখা গিয়েছে, যাঁরা আমিশাষী তাঁদের তুলনায় যাঁরা নিরামিষাশী বা ভেগান ডায়েট মেনে চলেন, তাঁদের স্ট্রোক হতে পারে বেশি। প্রায় ৪৮৮১৮ মানুষের উপর পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা।
যাঁরা মাংস বেশি খান, যাঁরা মাছ খান কিন্তু মাংস খান না আর যাঁরা নিরামিষ বা ভেগান ডায়েটে বিশ্বাস করেন, এমন তিন ভাগে ভাগ করে এই গবেষণা চালানো হয়। ১৮ বছর ধরে চলে এই গবেষণা। এই সময়ের মধ্যে ২৮২০টি ইসকিমিক হার্ট ডিসিস ও ১০৭২টি স্ট্রোকের কেসের কথা জানা যায়।

অক্সফোর্ড ইউনিভার্সিটির এই গবেষণার রিপোর্ট অনুযায়ী, যাঁরা মাছ খান তাঁদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা যাঁরা মাংস খান, তাঁদের চেয়ে ১৩% কম। নিরামিশাষী বা ভেগানদের সেই সম্ভাবনা ২২% কম। কিন্তু তাঁদেরই আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে ২০% বেশি। হ্যামরেজিক স্ট্রোক যাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এদেঁর বেশি হতে পারে।
নিরামিশাষীদের পুষ্টির অভাব হয় অনেক সময়। জরুরি ভিটামিন থেকে তাঁরা বঞ্চিত হন। আর সেই কারণে স্ট্রোক হতে পারে। তবে এই প্রসঙ্গে আরও গবেষণার প্রয়োজন আছে বলেই মনে করা হচ্ছে। কোলেস্টেরল, ভিটামিন বি১২, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের ভূমিকা জানাও জরুরি বলে মনে করছেন গবেষকরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: