বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭৯১২ হাজি

নিউজ ডেস্ক :: হজ শেষে একদিনে আরও দুই হাজার ৫২৩ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে শুক্রবার (২৯ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি। শনিবার (৩০ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফেরেন।

হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়। তার আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজের বুলেটিনে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে আসা হাজিদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সৌদি আরবের মক্কা ও মদিনার মেডিকেল সেন্টার থেকে একযোগে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ৩৩ হাজার ১০৭টি। এরমধ্যে মক্কায় ৭৮ শতাংশ এবং মদিনায় ২২ শতাংশ। সেবাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৪ শতাংশ এবং নারী ২৬ শতাংশ। মক্কা এবং মদিনা মেডিকেল সেন্টারের পাশাপাশি জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরেও হাজিদের মেডিকেল সেবা দেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: