মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

একদিনেই ভারতে করোনায় মৃত্যু ৫ শতাধিক

নিউজ ডেস্ক : ভারতে প্রথম ধাপে লকডাউন প্রত্যাহারের পর থেকে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের। এতে মোট মৃত্যু হলো ১৭ হাজার ৪০০ জনের। একদিনে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৬৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জন।

বৈশ্বিক আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরই ভারতের অবস্থান।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, দেশটিতে মোট করোনা আক্রান্ত ও প্রাণহানির প্রায় ৬০ শতাংশই মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু -এ তিন রাজ্য থেকে।

করোনায় প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৮৫৫ জন মারা গেছে। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৪২ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছেন ১ হাজার ৮৪৬ জন। তামিলনাড়ুতে মৃত্যুর সংখ্যা হাজার পেরিয়ে গেছে। রাজ্যটিতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ২০১ জনের। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্যে ৬৯৭, পশ্চিমবঙ্গে ৬৬৮ জন ও মধ্যপ্রদেশে ৫৭২ জনের প্রাণহানি ঘটেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: