বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদ হতে করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

ইউনিয়নের ৬৪০ টি পরিবারকে (জিআর) চাল, আলু ও ৫৪টি পরিবারের মধ্যে শিশু খাদ্য গুড়া দুধ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে হাঁসাড়া ইউনিয়ন পরিষদে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, ট্যাগ অফিসার অফিসার মো. সেলিমসহ মো. ইউসুফ খাঁন ও ইউপি সদস্যগণ। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাঁসাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২৪০১টি পরিবারকে বিভিন্ন খাদ্য সহায়তা ও ৭৩৮টি পরিবারকে নগদ ২৫০০ টাকা প্রদান করা হয়েছে।

এ পর্যন্ত ইউনিয়নের ৩১৩৯টি কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রীর প্রেরিত মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: