বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত খোরশেদ আলম সিকদার (৫৫) উপজেলার দেওটি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের মো.ইদ্রিসের ছেলে। তিনি দৈনিক দিনকাল এর সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত কাজে সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন সাংবাদিক শিকদার। এসময় মাইজদী থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি বাস রামপুর এলাকায় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা শিকদারেক উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা গৌরিপুর বাজার এলাকায় তার মৃত্য হয়।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায়া বাসটি জব্দ করে।