বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ফটোসাংবাদিক বিপ্লব দিক্ষিতের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য ও জাগো নিউজের ফটোসাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘সর্বস্তরের সাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন করা হয়।

হামলার নিন্দা জানিয়ে মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, বিপ্লব একজন সৎ সাহসী সাংবাদিক। এলাকায় একটি মহল তার বাড়ির জমি দখলের চক্রান্ত করে আসছে। এর জেরে তার ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা।

গত ৪ অক্টোবর চট্টগ্রামে টেরিবাজারে রঘুনাথ মন্দিরে দুর্গাপূজার লাইভ করার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন বিভাষ দিক্ষিৎ বিপ্লব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: