শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

করোনা আক্রান্ত মাশরাফির স্ত্রীও

নিউজ ডেস্ক : করোনা শনাক্ত হওয়ার ১৪ দিন পরে দ্বিতীয়বার পরীক্ষা করান মাশরাফি বিন মর্তুজা। তিন দিন আগে করানো তার ওই টেস্টেও করোনা পজিটিভ আসেন মাশরাফি। এবার মাশরাফির দেখা শুনার দায়িত্বে থাকা তার স্ত্রী সুমনা হকও করোনা আক্রান্ত হয়েছেন। মাশরাফির পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত ২০ জুন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নিজেই। তার আক্রান্ত হওয়ার পরে একই বাসায় থাকা তার ছোট ভাই মোরসালিনও করোনা আক্রান্ত হন। পরে তিনি নিজ বাড়ি নড়াইল চলে যান।

মাশরাফির দেখা-শুনার জন্য ঢাকায় ছিলেন কেবল তার স্ত্রী। তিনিও করোনা শনাক্ত হয়েছেন। এর আগে মাশরাফির শাশুড়ি ও তার শ্যালিকার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। মাশরাফি ১৭ দিন করোনা আক্রান্ত হলেও তার শারীরিক কোন জটিলতা নেই। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী মাশরাফিকে নিয়ে জানিয়েছিলেন, করোনা ১৪ দিনে ঠিক হয়ে যায়। কিন্তু সবসময়ই যে সেটাই হবে এমন কথা নয়। তবে ২১ দিনের মধ্যে মাশরাফি সুস্থ হয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। মাশরাফির মতো তার স্ত্রীও ভালো আছেন বলে নিশ্চিত করা হয়েছে। সুমনা হকও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: