বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

রাবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা শনিবার

নিউজ ডেস্ক :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২২ অক্টোবর ‘ওয়ান ডে ফর স্টাডি অ্যাব্রড’ শিরোনামে দিনব্যাপী কর্মশালার আয়োজন করছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডুকেশন ক্লাব (আরইউইসি)।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সিসিডিসির সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয় খোঁজার কৌশল, প্রফেসরের সঙ্গে যোগাযোগ, একাডেমিক সিভি তৈরি, স্টেটমেন্ট অব পারপোজ লেখা, আইইএলটিএস ও জিআরইর জন্য প্রস্তুতিসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক দিক-নির্দেশনা দেওয়া হবে।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত থাকবেন ইএমকে সেন্টার অ্যাডুকেশন ইউএসএর উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকি তুহিন, আউটরিচ কো-অর্ডিনেটর রুহুল আমিন ও জিআরই কোয়ান্ট স্কুলের ফাউন্ডার ও মেন্টর সৌরভ সীমান্ত।

এছাড়াও অনলাইন এলামনাই আলোচনা পর্বও থাকছে এ কর্মশালায়। যেখানে বিশ্ববিদ্যালয়ের দুজন অ্যালামনাইয়ের নিজেদের স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করবেন শিক্ষার্থীদের সঙ্গে।

কর্মশালায় অংশ নিতে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আগ্রহী যে কেউ এ কর্মশালায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য অনলাইন ও সশরীরে দুটি পদ্ধতি খোলা আছে। সশরীরে রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে স্থাপিত বুথ অথবা রাকসু ভবনে ক্লাবের কার্যালয় থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে লিংকে প্রবেশ করতে হবে।

কর্মশালায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলা টিফিন। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জাগো নিউজ ২৪.কম ও দৈনিক সোনালি সংবাদ। এছাড়াও কনটেন্ট পার্টনার হিসেবে থাকছে ইএমকে সেন্টার ও এডুকেশন ইউএসএ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: