শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

রাশিয়ার সঙ্গে আরও ৪ চুক্তি সই করল ইরান

নিউজ ডেস্ক :: কৌশলগত সহযোগিতায় আরও চার চুক্তি সই করেছে ইরান-রাশিয়া। তেহরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি এবং রুশ উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক চুক্তিতে সই করেন।

জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান ও রাশিয়া চারটি নতুন সহযোগিতা চুক্তিতে সই করেছে। মঙ্গলবার ওই চুক্তির কথা জানিয়েছে ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’।

খবরে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি এবং রুশ উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এ চুক্তিতে সই করেছেন। দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে ইরান-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জাওয়াদ ওজি এবং আলেক্সান্ডার নোভাক। ওই কমিশনের ১৬তম বৈঠকে অংশ নিতে ইরানের তেলমন্ত্রী বর্তমানে মস্কো সফরে রয়েছেন এবং তার এ সফরে দ্বিপক্ষীয় ওই চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বার্তা সংস্থা শানায় প্রকাশিত খবরে বলা হয়েছে, মস্কোয় দুই মন্ত্রীর মধ্যে মঙ্গলবারের বৈঠকে আরও তিনটি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। রাজধানী তেহরানের সঙ্গে ইরানের উত্তরাঞ্চলের রেল সংযোগ স্থাপনের কাজ ত্বরান্বিত করতে একটি প্রকল্পে রুশ ঋণগ্রহণের ব্যাপারে একটি সমঝোতা স্মরকও চূড়ান্ত হয়েছে।

ওজি ও নোভাক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন, এসব চুক্তি প্রমাণ করে ইরান ও রাশিয়া তাদের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: