শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

করোনাভাইরাসের চেয়ে ক্ষুধায় বেশি মানুষ মারা যেতে পারে: অক্সফাম

নিউজ ডেস্ক : খাবার না পেয়ে বিশ্বে প্রতিদিন ১২ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে, যা করোনাভাইরাসের চেয়ে বেশি মৃত্যু বয়ে আনবে বলে আশঙ্কা প্রকাশ করছে অক্সফাম। বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত এপ্রিলে বিশ্বজুড়ে গড়ে প্রতিদিন ১০ হাজার মানুষ মারা গেছে। চলতি বছরের শেষে খাবার না পেয়ে বিশ্বে প্রতিদিন ১২ হাজারেরও বেশি মানুষ মারা যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

‘দ্য হাঙ্গার ভাইরাস’ শীর্ষক অক্সফামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি হারানো, খাবার উৎপাদন কমে যাওয়া ও মহামারির কারণে সহায়তার কমে যাওয়া-এসব কারণে মানুষ অনাহার পরিস্থিতিতে চলে যেতে পারে।

খাবার না পেয়ে মানুষ মারা যেতে পারে এমন ১০টি দেশ হলো- ইয়েমেন, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকান সাহেল, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান এবং হাইতি।

অক্সফামের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক চেমা ভেরা বলেছেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং ভঙ্গুর খাদ্য ব্যবস্থার সঙ্গে মানুষ লড়াই করে আসছিল। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তাদের এই লড়াই আরও কঠিন হয়ে পড়েছে। খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত ও বিশ্বের লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

চেমা ভেরা আরও বলেছেন, বিভিন্ন দেশের সরকারকে করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সংক্রমণের ফলে কর্মহীন মানুষদের ক্ষুধা নিবারণের জন্যও পদক্ষেপ নিতে হবে।

ভেরা যোগ করেন, এই ক্ষুধা সঙ্কটের অবসান ঘটাতে সরকারকে আরও শক্তিশালী এবং টেকসই খাদ্য ব্যবস্থা তৈরি করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: