মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার কলেজের পোশাকে টিকটক করলেই টিসি পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৪

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছে। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি রেলকক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহতের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে। গুরুত্বর আহত পাঁচ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: