শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: সিরাজগঞ্জের উল্লাপাড়ার ব্যতিক্রমধর্মী নারী শিক্ষা প্রতিষ্ঠান উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মাদরাসার খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আহসান আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার মো. ছোরমান আলী। অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনা করেন প্রতিষ্ঠনের শারীরিক শিক্ষক রাজু আহমেদ সাহান। পরিচালনা সহযোগিতায় ছিলেন মাদরাসার শিক্ষক ও কর্মচারি বিন্দু।

এ সময় মাদরাসার শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বালিশ খেলা, চেয়ার খেলা, ডিসপ্লে, চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: