মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম

বগুড়া কাহালুতে এসিডে ঝলসে দিল বৃদ্ধের শরীর

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের নিক্ষেপ করা এসিডে ঝলসে গেছেন আলেব্বর প্রাং (৭৬) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের গুন্দিশ্বর গ্রামে গত বুধবার (২২জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের জোব্বার আকন্দের ছেলে আব্দুল জলিল (৪০), মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আতিকুল ইসলাম (৩০) ও বদরুজ্জামানের ছেলে হানিফ হোসেন (২৮) তাদের সাথে দীর্ঘ দিন ধরে আলেব্বর প্রাং এর জমি নিয়ে বিরোধ চলছিলো।

এরই জের ধরে গতবুধবার রাত ৮টার দিকে পুর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত আসামীরা আলেব্বর প্রাং এর বাড়ির ভেতর লুকিয়ে ছিল। এসময় প্লাষ্টিকের একটি বোতলের মধ্যে রাখা এসিড আলেব্বর প্রাং এর শরীরে ঢেলে দিয়ে আত্মচিৎকারে পরিবারের লোকেরা এসে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগকারী সাখাওয়াত হোসেন ওরফে দয়াল জানান, তার পিতার শরীরের বিভিন্ন স্থানে এসিডে ঝলসে গেছে। তারা হত্যার জনই এটা করেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর থেকে আসামীরা বিভিন্ন ভাবে হুমকী দিয়ে যাচ্ছে।

কাহালু থানা পুলিশের এসআই মহিউদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: