শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান রাজনৈতিক অবস্থানের মূলকথা তুলে ধরলেন মামুনুল হক জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের জবিতে রসায়ন অলিম্পিয়াডে নিবন্ধনের সময় বাড়ল চেক ডিজঅনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে সাংবাদিক এস.এম. জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল এজাহারভুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে এ কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে মিলিত হয়।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির ও মো. আসাদুজ্জামান রিপন।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, উত্তম দাস, সহ-সম্পাদক আমিনা আক্তার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল এজাহারভুক্ত আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজের আন্দোলন আরও কঠোর হবে।

উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় মোটর মেকানিক কাজী রিপনের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি এস.এম. জুলফিকারের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: