বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ঢাকাস্থ দাগনভূঞার সমিতির প্রয়াত সভাপতি ওবায়েদ উল্লা পিন্টুর স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : দাগনভূঞার সমিতি ঢাকা এর প্রয়াত সভাপতি মোহাম্মদ ওবায়েদ উল্লা পিন্টুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ মার্চ, ২০২৩ বিকাল চারটায় ফেনী সমিতি মিলনায়তনে দাগনভূঞা সমিতি ঢাকা’র ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর খুরশিদ আলম সাগরের সভাপতিেত্ব ও ব্যাংকার ও সংগঠক মনজুরুল আলম টিপুর পরিচালনা
আলোচনা অংশগ্রহণ করেন বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের সভাপতি রিন্টু আনোয়ার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দাগনভূঞা সমিতির ঢাকা সাধারণ সম্পাদক বাবর উদ্দিন ভূঁইয়া, মীর মোস্তাফিজ আহমেদ, মুক্তিযোদ্ধা এম এ রব, এডভোকেট ফারুক খান, মোঃ আব্দুল গফুর খান, সালাহ উদ্দিন, ইকবাল আহমেদ সিদ্দিকী, এ কে এম রফিকুল হক, মো: নূরুল আলম, জনাব খায়েজ আহমেদ, মোহাম্মদ মোহসীন, আবুল বাশার বাবুল, হেদায়েত আহমেদ, সিন্জনাব মোঃ ইউসুফ, নূর শাহ: মোহাম্মদ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু নাছের, কফিল উদ্দিন ও মোঃ কামাল উদ্দিনসহ প্রমূখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দাগনভূঞা সমিতির ঢাকার বিশেষ প্রকাশনা “প্রতিচ্ছবি ‘ মোড়ক উন্মোচন করা হয়। এবং প্রাক্তন সভাপতি মরহুম মো: ওবায়েদ উল্লা পিন্টু সাহেবের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: