শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

জয়পুরহাটে পৃথক মামলায় একজনের যাবজ্জীবন, আরেক জনের ১৭ বছর কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় দুটি ধারায় একজনের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দিন ও নুর ইসলাম পৃথক মামলায় এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশনাল গ্রামের আশরাফ আলী আকন্দের ছেলে ছানাউল আকন্দ ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাকলামা পশ্চিমপাড়া গ্রামের মুকুল প্রামাণিকের ছেলে রানু প্রামানিক।

মামলার বিবরনে জানা গেছে, ২০০৫ সালের ২৫ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকায় ভারত থেকে মাদক পাচার করছিলেন কয়েকজন মাদক কারবারি। এমর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও ছানাউলকে ১৩৯ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সেদিনই পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে ২০০৯ সালের ৭ মার্চ সদর উপজেলার হিচমী বাজার এলাকায় অস্ত্র পাচার করছিলেন রানু প্রামানিক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিষ্টির বক্সের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সেদিনই সদর থানায় একটি মামলা দায়ের করা হলে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত একটি ধারায় ১০ বছর, আরেক ধারায় ৭ বছর করে মোট ১৭ বছর কারাদণ্ড দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: